সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জামায়াত নেতার মেয়ের সাথে প্রেম; স্কুলছাত্রকে গাছে বেঁধে রাতভর নির্যাতন

রংপুরের পীরগঞ্জে এক জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রকে (১৬) গাছে বেঁধে রাতভর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো উপজেলাজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে […]

ওয়াজ মাহফিলে যাওয়ার পথে গণধর্ষণের শিকার তরুণী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অটোরিকশায় তুলে নিয়ে নির্জন স্থানে গণধর্ষণের ভয়াবহ অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরাইল থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বাহার (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী কিশোরী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি […]

মাদক সেবনের অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা

মাদকসদৃশ বস্তু সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া জহিরুল ইসলাম […]

অ্যাই দাঁড়াবি না, দাঁড়া: অস্ত্র উঁচিয়ে প্রতিমন্ত্রী ইশরাক

রাজধানী ঢাকার গেণ্ডারিয়ায় আইন নিজের হাতে তুলে নিয়ে অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের নামে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের বিরুদ্ধে। একজন প্রতিমন্ত্রীর পদে থেকে পুলিশি এখতিয়ার লঙ্ঘন করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে লোকজনকে ধাওয়া করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে তাঁর কর্মকাণ্ড […]

আগুনে ভস্মীভূত জবির ‘নোঙর’ বাস

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের মাদ্রাসা রোডে একটি গ্যারেজে মেরামতের সময় অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে পাশের একটি বাসে ঝালাইয়ের (ওয়েল্ডিং) কাজ চলাকালে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ বাসটিকে গ্রাস করে। এতে দুটি বাসেরই অধিকাংশ অংশ ভস্মীভূত […]