সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

উত্তরায় বিমান বিধ্বস্তে ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড.

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ পরে দেবেন বলে অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ ঘটনার সময় সংশ্লিষ্ট ১৬ জনকে আসামি করার আবেদন জানানো হয়েছে। মূলত তৎকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা বা সংশ্লিষ্টতাকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

২০২৫ সালের ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আকাশ থেকে যুদ্ধবিমানটি সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানটির ওপর আছড়ে পড়লে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় চারপাশ।

ঘটনার পর থেকে নিহত শিক্ষার্থীদের পরিবারগুলো বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছিল। উসাইমং মারমার এই মামলার আবেদনের মাধ্যমে সেই ভয়াবহ ট্র্যাজেডির জন্য দায়ীদের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হলো। শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের এমন অকাল মৃত্যুতে সেই সময় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল, যা এই মামলার আবেদনের মাধ্যমে আবারও আলোচনায় এলো।

আদালতের পরবর্তী আদেশের ওপর নির্ভর করছে এই মামলাটি এজাহার হিসেবে গণ্য হবে কি না।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন