সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

প্যারিসে ড. ইউনূসের সংলাপ; ফেসবুকে যা লিখলেন গোলাম মাওলা রনি

ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্রেডিট এগ্রিকোল ফেডারেশন অডিটোরিয়ামে একটি সংলাপে অংশ নিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সেই সংলাপের একটি গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে

ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্রেডিট এগ্রিকোল ফেডারেশন অডিটোরিয়ামে একটি সংলাপে অংশ নিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সেই সংলাপের একটি গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তীব্র মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি।

শনিবার (৩০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ফটোকার্ডটি শেয়ার করেন তিনি।

ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে গোলাম মাওলা রনি লিখেন, ‘একটা মানুষরূপী প্রাণী যে কতটা নির্লজ্জ, বেহায়া এবং বেপরোয়া হতে পারে তা আমেরিকার পুতুলটিকে না দেখলে আন্দাজ করতে পারতাম না।’

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ মে) ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্রেডিট এগ্রিকোল ফেডারেশন অডিটোরিয়ামে এই সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে।

ক্রেডিট এগ্রিকোল গ্রুপের সাধারণ সম্পাদক ভেরোনিক ফোজোরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী লড়াইবিষয়ক ফরাসি মন্ত্রী অরোরে বের্জেও উপস্থিত ছিলেন। ফোরামে আর্থিক অন্তর্ভুক্তি এবং লিঙ্গ সমতাখাতের ১৫০ জন আন্তর্জাতিক নেতৃবৃন্দ অংশ নেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন