সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

তারেক রহমানের নেতৃত্ব নবীর আমলের রাষ্ট্রনায়কদের কথা মনে করায়: যুবদল নেতা নয়ন

ইউরো বাংলা ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গত কয়েক মাসের কার্যকলাপে দেশের মানুষের মাঝে বিপুল পরিবর্তন এসেছে বলে দাবি

ইউরো বাংলা ডেস্ক


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গত কয়েক মাসের কার্যকলাপে দেশের মানুষের মাঝে বিপুল পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তাঁর মতে, তারেক রহমানের এই জনমুখী রাজনীতি ও প্রশাসনিক তদারকি ইসলামের প্রাথমিক যুগের খলিফাদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দেয়।

গতকাল রোববার (৩১ মে) গণমাধ্যমে দেওয়া এক ভিডিও বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে রবিউল ইসলাম নয়ন বলেন, তারেক রহমান সাহেব এই তিন চার মাসেই জনগণের নেতাতে পরিণত হয়েছেন। আমি কালকেই ফেসবুকে দেখতেছিলাম যে, কয়েকটা অনলাইন মিডিয়া নিউজ করেছে যে রাসূলে পাক (সাঃ) এবং তাদের অনুসারীদের আমলে এরকম রাষ্ট্রনায়কদেরকে দেখা যেত।

এই যুবদল নেতা আরও উল্লেখ করেন, পবিত্র ঈদুল আজহার সময় কোরবানির বর্জ্য অপসারণের কাজ সরাসরি তদারকি করতে দেশের প্রধানমন্ত্রী যেভাবে টানা চার ঘণ্টা নিজে রাস্তায় নেমে ঘুরে দেখেছেন, তা সাধারণ মানুষের মাঝে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ইসলামের শুরুর দিকে খলিফা বা রাষ্ট্রপ্রধানেরা যেভাবে জনগণের সুখ-দুঃখের খোঁজে নিজেরা সাধারণ মানুষের মাঝে মিশে যেতেন, বর্তমান প্রধানমন্ত্রীর মাঝেও সেই ধরনের জনবান্ধব গুণাবলীর প্রতিফলন দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর এই ১০০ দিনের শাসনামলের মূল্যায়ন করতে গিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব দাবি করেন, এই সংক্ষিপ্ত সময়ের মাঝেই সরকারের ইতিবাচক পদক্ষেপগুলো জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন