সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ইউটিউবার হিমাংশুর ‘৩৭০ টাকার বিরিয়ানি’ মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক

ভারতীয় ইউটিউবার হিমাংশু জাংরার একটি নতুন ভিডিও কনটেন্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। নারীদের ডেটিং সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে

ভারতীয় ইউটিউবার হিমাংশু জাংরার একটি নতুন ভিডিও কনটেন্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। নারীদের ডেটিং সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে ‘৩৭০ টাকার বিরিয়ানি’ প্রসঙ্গ টেনে তিনি যে মন্তব্য করেছেন, সেটিকে চরম আপত্তিকর, কুরুচিপূর্ণ এবং নারীবিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন নেটিজেনরা।

বিতর্কিত ওই কনটেন্টে হিমাংশু জাংরা দাবি করেন, অনেক নারী নাকি শুধু ‘৩৭০ টাকার এক প্লেট বিরিয়ানি’র বিনিময়ে পুরুষদের সঙ্গে ডেটে যান বা নিজেদের আত্মসম্মান বিকিয়ে দেন। তাঁর এই মন্তব্য প্রকাশের পরই সামাজিক মাধ্যমে সমালোচনার মুখর হন ব্যবহারকারীরা। অনেকের মতে, এ ধরনের ঢালাও ও সস্তা বক্তব্য নারীদের প্রতি চরম অসম্মানজনক এবং সমাজে তাঁদের সম্পর্কে মারাত্মক নেতিবাচক ধারণা তৈরি করে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কুশা কপিলা। নিজের একটি পোস্টে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের কঠোর সমালোচনা করে নারীদের বিরুদ্ধে অপমানজনক কনটেন্ট বয়কট এবং এর প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।

কুশা কপিলা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ ও ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যে নারীদের হেয় করে কনটেন্ট তৈরি করা বর্তমানে একটি উদ্বেগজনক প্রবণতায় পরিণত হয়েছে। এ ধরনের সস্তা মন্তব্য শুধু আপত্তিকরই নয়, বরং সমাজে নারীদের প্রতি বিদ্যমান কুৎসিত ও নেতিবাচক মানসিকতাকেই আরও বেশি উসকে দেয়।

কুশা কপিলার এই জোরালো অবস্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে সচেতনতা তৈরি হয়েছে। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের অনেকেই কুশার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তাদের মতে, বিনোদন, রোস্টিং কিংবা কমেডির নামে কোনো ব্যক্তি, লিঙ্গ বা গোষ্ঠীকে এভাবে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ডিজিটাল প্ল্যাটফর্মে সুস্থ কনটেন্ট তৈরির পরিবেশ বজায় রাখার ওপর জোর দিচ্ছেন সবাই।

এদিকে এই কনটেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বড় বিতর্কের সৃষ্টি হলেও, অভিযুক্ত ইউটিউবার হিমাংশু জাংরার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা দুঃখ প্রকাশ পাওয়া যায়নি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন