সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

হত্যাকাণ্ড ও রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে গোপালগঞ্জে আ. লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত নির্মম হত্যাকাণ্ড এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত নির্মম হত্যাকাণ্ড এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় এই কর্মসূচি পালিত হয়। স্বতঃস্ফূর্ত এই কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করেন এবং নিজেদের অধিকার ও দাবির পক্ষে স্লোগান দেন। এসময় স্থানীয় এক বিএনপি নেতার মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে জড়ো হয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। কর্মসূচি চলাকালে সেখানে এক বিএনপি নেতার সাথে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার জের ধরে একটি মোটরসাইকেল পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে শান্তিপূর্ণ এই কর্মসূচি পণ্ড করতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় এলাকা থেকে জিজ্ঞাসাবাদের নামে ২০ জনকে আটক করা হয়েছে। এছাড়া নেতাকর্মীদের বহনকারী চারটি মাইক্রোবাস, একটি বাস ও দুটি ইজিবাইক জব্দ করেছে পুলিশ।

এদিকে জেলা শহরের বেদগ্রাম এলাকায়ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশের উদ্দেশ্যে জড়ো হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ মিছিলের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যারা ঘটনার সাথে জড়িত নয়, তাদের ছেড়ে দেওয়া হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন