নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন, ঢাকা-১৭ (গুলশান-বনানী) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।
রবিবার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ।