সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনোই বলিনি: মির্জা ফখরুল

বিএনপি সংবিধান সংস্কার নয়, বরং সংশোধন করতে চায় বলে স্পষ্ট জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি সংবিধান সংস্কার নয়, বরং সংশোধন করতে চায় বলে স্পষ্ট জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, বিএনপি কখনোই সংবিধান সংস্কারের কথা বলেনি।

শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এর প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব এটিই আমাদের কমিটমেন্ট।

সংবিধানের সংশোধন ও সংস্কারের পার্থক্য টেনে তিনি বলেন, আমরা বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলের কেউ কেউ বিভিন্ন রকম মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা চাই না জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আরেকটি হাতিয়ারে পরিণত হোক। জুলাইয়ের আন্দোলন শুধু ওই নির্দিষ্ট একটি মাসের আন্দোলন নয়; এটি দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়েরই এক চূড়ান্ত ফলশ্রুতি।

স্মরণসভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক আবদুল লতিফ মাসুম। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশের ক্রান্তিকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের অভিভাবকত্ব ও বুদ্ধিবৃত্তিক অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন