সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

এআই ব্যবহারে না বুঝে এগোলে তা বুমেরাং হতে পারে: তথ্যমন্ত্রী স্বপন

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) সঠিকভাবে বোঝা এবং দীর্ঘমেয়াদে কীভাবে একে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায় এটাই এখন বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) সঠিকভাবে বোঝা এবং দীর্ঘমেয়াদে কীভাবে একে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায় এটাই এখন বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে যথাযথ জ্ঞান না থাকলে তা যেকোনো সময় আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। প্রযুক্তিকে ভয় না পেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে।

সভ্যতায় প্রযুক্তির প্রভাব উল্লেখ করে তিনি আরও বলেন, এতদিন ধরে মানবজাতিই পৃথিবীর সভ্যতার উন্নয়ন কিংবা এর অবক্ষয়ের জন্য এককভাবে দায়ী ছিল। তবে এখন থেকে সভ্যতার গতিপথে মানুষ আর একা নয়; মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রাখতে শুরু করেছে।

অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, নীতি নির্ধারক ও এআই খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন