সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

‘জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে’: মাহফুজ আলম

জুলাই গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক ও আদর্শিক সমীকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রাজনৈতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি মন্তব্য করেছেন,

জুলাই গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক ও আদর্শিক সমীকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রাজনৈতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি মন্তব্য করেছেন, জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। এটাই জুলাই বন্দোবস্ত।

রবিবার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাজনৈতিক পরিস্থিতি ও বর্তমান ধারা নিয়ে তিনি আরও লেখেন, ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।

পোস্টের মন্তব্যের (কমেন্ট) ঘরে নিজের বক্তব্যের ব্যাখ্যা বাড়াতে গিয়ে মাহফুজ আলম লিখেন, ডান ও অ-ডানের এ কুস্তি নাগরিক কমিটি প্রকল্পের সমাপ্তির মাধ্যমে পুরোদমে শুরু হইসে। এটা শেষ হবে জুলাইকে নিয়ে কুস্তিতে জিততে উভয় পক্ষের সব কোশেশ যখন লীগ আসাকে অনিবার্য করে তুলবে, সেদিন।

রাজনৈতিক অঙ্গনের এই টানাপোড়েন ও দ্বিমুখী অবস্থান নিয়ে একধরনের অসন্তোষ ও সতর্কবার্তা দিয়ে তিনি কমেন্টের শেষে যোগ করেন, সব কুস্তিগিরদের আগাম অভিনন্দন!

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন