সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ছয় মাসে আশার আলো ফিকে হয়ে যাচ্ছে: বিএনপি সরকারের সমালোচনায় চরমোনাই পীর

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ছাত্র-জনতার রক্তস্নাত আকাঙ্ক্ষাকে স্মরণ করিয়ে দিয়ে বর্তমান বিএনপি সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ছাত্র-জনতার রক্তস্নাত আকাঙ্ক্ষাকে স্মরণ করিয়ে দিয়ে বর্তমান বিএনপি সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রের পরতে পরতে জমা জঞ্জাল দূর করার তীব্র আকাঙ্ক্ষায় গঠিত এই সরকার কোনো গতানুগতিক নির্বাচন বা সরকার নয়। তবে ছয় মাস অতিক্রম করলেও পরিবর্তন ও প্রত্যাশার বিপরীতে আশার আলো ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে।

মুফতি রেজাউল করীম উল্লেখ করেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পর একটি সরকারের সার্বিক মূল্যায়নের জন্য ছয় মাস হয়তো পূর্ণাঙ্গ সময় নয়, তবে সরকারের কাজ করার পদ্ধতি ও নীতিগত অবস্থান বোঝার জন্য এটি যথেষ্ট। বিশেষ করে সংস্কার প্রস্তাবনার ক্ষেত্রে সরকারের অবস্থান জাতিকে চরম হতাশ করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জুলাই সনদের ওপর ভিত্তি করে নেওয়া গণভোটকে কার্যত বাতিল করা হয়েছে এবং স্বৈরাচার রোধে জারি করা অধ্যাদেশগুলো তুলে নিয়ে নতুন যে আইন আনা হয়েছে, তাতে মূল সংকটের কোনো সমাধান নেই। অরাজনৈতিক ছাত্র-জনতার প্রত্যাশাকে উপেক্ষা করলে মানুষ রাজনৈতিক কাঠামোর ওপর আস্থা হারিয়ে ফেলবে বলে তিনি সতর্কবার্তা দেন।

তবে সার্বিক সমালোচনার পাশাপাশি সরকার প্রধানের তৎপরতার প্রশংসাও করেন চরমোনাই পীর। তিনি বলেন, সরকার প্রধানের দৃশ্যমান আচরণ ও ব্যস্ততা একটি ভালো ইঙ্গিত দেয়। আমরা মন্ত্রিসভার অন্য সদস্যদের থেকেও সমান উদ্যোগ আশা করি।

জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা। প্রশাসনের সর্বস্তরে দুর্নীতির লাগাম টেনে ধরা।নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের স্বস্তি মিলিয়ে দেওয়া। প্রশাসনে গণহারে দলীয়করণের চর্চা বন্ধ রাখা। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া। বিগত সরকারের ফ্যাসিবাদের সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা। ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক আমানত রক্ষা করা।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন