ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের (তিতাস) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি রাইয়ান কবির ঐশী ও সাধারণ সম্পাদক রিফতি আল জাবেদের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে কাজ করে আসছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাকিবুর রহমান রনি, জাহিদুল হক শুভ, মো. সোহাগ, মুশফিকুর রহিম, মৌমিতা ধর, আফসানা নূর অপি, দিবা আক্তার, শাহিনুর, মিয়া মোহাম্মদ ইমন, সাদিয়া সুলতানা এথিনা, সালমা আক্তার সুচি, সনেট সরকার, মো. তবারক হোসেন, রায়হান আলম, মো. মাসুম মিয়া, ফাহমিদা আক্তার ও নাদিম হোসাইন।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে কানজুল কারাম কৌষিক, মো. নাহিদুল ইসলাম, মাহমুদা বিনতে আমির উদ্দীন, সাইদুল ইসলাম, শেখ হৃদয়, সাইম উদ্দিন রোমন, নিবীর আহমেদ ও শিমু আক্তারকে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, দপ্তর সম্পাদক মাহিদ হাসান, প্রচার সম্পাদক মুহাম্মদ মইনুদ্দিন গাউছ, অর্থ সম্পাদক মো. পারভেজ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আসিফ আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রায়হান হোসেন রানা, ক্রীড়া সম্পাদক মো. নাঈমুর রহমান বিদ্যুৎ এবং আপ্যায়ন সম্পাদক আশরাফুল ইসলাম।
এছাড়া সংস্কৃতি সম্পাদক হিসেবে মো. ইমন, সাহিত্য সম্পাদক হৃদয় ভূঁইয়া, পাঠাগার সম্পাদক তরিকুল ইসলাম তুহার, নাট্য ও বিতর্ক সম্পাদক তানভীর জাহান হৃদি, মিডিয়া ও ফটোগ্রাফিক বিষয়ক সম্পাদক মো. রাজা মিয়া, পরিকল্পনা সম্পাদক সাইফুল আল আজাদ, ছাত্রবৃত্তি সম্পাদক মো. শামসাদ শামী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. মিনহাজুল ইসলাম এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌসকে মনোনীত করা হয়েছে।
কমিটিতে বিভিন্ন সম্পাদক ও উপ-সম্পাদক ছাড়াও বেশ কয়েকজনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের কল্যাণে ও ঐক্যবদ্ধ রাখতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।