সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ভালুকায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে রাজপথে থাকার ঘোষণা

ময়মনসিংহের ভালুকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা।

ময়মনসিংহের ভালুকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ আগস্ট) ভালুকা উপজেলা যুবলীগের নেতা ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হাসান পাঠান সৈকতের নেতৃত্বে এ শোক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ১৫ আগস্টের শোক স্মরণ, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


মিছিলের নেতৃত্ব দেওয়া শাহাদাৎ হাসান পাঠান সৈকত বলেন, ২০২৪ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে দাবি করেন তিনি। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি আবারও রাজপথে সক্রিয় হয়েছেন।


তিনি বলেন, ১৫ আগস্টের শোক ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা রাজপথে আছি। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যেতে হবে।


আয়োজকরা জানান, ১৫ আগস্টের শোক স্মরণ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন