সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আইরিন জুবাইদা খান। শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আইরিন জুবাইদা খান।

শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেন তিনি। এর মাধ্যমে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘে মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা বিষয়ক ‘বিশেষ দূত’ হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতায় নিয়োজিত আছেন।

এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েন আইরিন খান। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) প্রধান হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, জাতিসংঘ থেকে বাংলাদেশের জন্য সরাসরি বিশেষ তহবিল আনার সুযোগ কম বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে আইরিন খানের দীর্ঘ অভিজ্ঞতা জাতিসংঘে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন