সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের তিস্তা প্রকল্প ও যৌথ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের গতিশীলতা, অর্থনীতি, বিনিয়োগ এবং

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের গতিশীলতা, অর্থনীতি, বিনিয়োগ এবং অঞ্চলভিত্তিক পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং মূল্যবান কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে ‘ওয়ান-চায়না’ নীতির প্রতি ঢাকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের ফলে দুই দেশের সম্পর্ক ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’-এ উন্নীত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সর্বাত্মক সমর্থন কামনা করেন। বৈঠকে তিনি চীনের অনতিববিলম্বে বাস্তবায়নাধীন ‘চীন অর্থনৈতিক ও শিল্প অঞ্চল’ (সিইআইজেড) প্রকল্প, মোংলা বন্দরের আধুনিকায়ন বাণিজ্যিক চুক্তি এবং মোংলা ইপিজেড প্রতিষ্ঠায় চীনা বিনিয়োগের চিত্র তুলে ধরেন। তিনি জানান, প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিইআইজেড প্রকল্পে অন্তত ৩০টি চীনা প্রতিষ্ঠান যুক্ত হবে, যা স্থানীয়দের জন্য প্রায় এক লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে।

সাক্ষাতে উভয় পক্ষ তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা পর্যায়ের কৌশলগত সংলাপ ত্বরান্বিত করার বিষয় নিয়ে মতবিনিময় করেন। এছাড়া বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল ও পেয়ারা রপ্তানির প্রক্রিয়াকরণ নিয়েও কথা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনা কমিউনিস্ট পার্টি ও বিভিন্ন প্রাদেশিক শীর্ষ নেতৃত্বের আসন্ন বাংলাদেশ সফরের বিষয় প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং চলতি বছরের অক্টোবর মাসে তাকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন