সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় টানা পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় টানা পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী বিমানটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় রাত ৯টায় বিমানটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

মির্জা আব্বাসের পারিবারিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ৩০ আগস্ট বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তাঁর দেশে ফেরার কথা জানিয়ে বলেছিলেন, মিডিক্যাল বোর্ডের সবুজ সংকেত ও পরামর্শ পাওয়ার পর শতভাগ সুস্থ হয়ে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ মার্চ এক ইফতার মাহফিলে অংশ নিয়ে পানি পান করার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। পরবর্তীতে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার প্রয়োজনে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুল যোগে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা পর্ব শেষে পরবর্তী পুনর্বাসন ও চিকিৎসার জন্য তাঁকে মালয়েশিয়ায় স্থানাস্তর করা হয়েছিল।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন