সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাজারে মার্কিন ডলারের সরবরাহ বৃদ্ধিতে দাম নিম্নমুখী হওয়ায় সাড়ে তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১

বাজারে মার্কিন ডলারের সরবরাহ বৃদ্ধিতে দাম নিম্নমুখী হওয়ায় সাড়ে তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চারটি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ ডলার কেনা হয়। এর আগে সর্বশেষ গত ২০ মে ব্যাংক থেকে ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রেমিট্যান্স হাউজগুলো থেকে ব্যাংকগুলো ১২২ টাকা ৩০ থেকে ৪০ পয়সায় ডলার সংগ্রহ করে এবং আমদানি দায় (এলসি) নিষ্পত্তিতে দর ছিল ১২২ টাকা ৫০ থেকে ৬০ পয়সা। তবে দুপুরে কেন্দ্রীয় ব্যাংক ১২২ টাকা ৭৫ পয়সা দরে ডলার কেনার ঘোষণা দেওয়ার পর বিকেলেই বাজার ঘুরে দাঁড়ায় এবং ব্যাংকগুলো একই দরে লেনদেন শুরু করে।

খাত সংশ্লিষ্টদের মতে, ডলারের দর অতিরিক্ত কমে যাওয়া ঠেকাতেই এ উদ্যোগ। কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয়ের মধ্য দিয়ে বাজারে বার্তা গেছে—ডলারের দর ১২২ টাকা ৭৫ পয়সার নিচে নামতে দেওয়া হবে না।

ব্যাংকাররা জানান, বর্তমানে ব্যাংকগুলোতে ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকলেও মূলধনী যন্ত্রপাতি আমদানি ও বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুর্বল থাকায় সার্বিক চাহিদা কম। এর ফলে গত সপ্তাহে ডলারের দর ১২৩ টাকা ৬৫ পয়সা থাকলেও পরবর্তীতে তা কমে যায়। তবে আগামী মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানির বকেয়া অর্থ পরিশোধের কারণে বাজারে ডলারের চাহিদা আবার কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন