সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আ.লীগ নেতার প্রাডো গাড়িতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার দামি প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভে অংশ নিয়েছেন বলে গুরুতর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার দামি প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভে অংশ নিয়েছেন বলে গুরুতর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ চাঞ্চল্যকর দাবি তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সবসময় বলত আওয়ামী লীগের বাড়িঘর ও ধনসম্পদ দখল করতে হবে। আজকে তার কিছুটা নমুনা পাওয়া গেল! গতকাল এক আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে করে লংড্রাইভ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী। সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে গাড়িটি তাকে উপহার দেওয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খাঁয়েশ থেকে গাড়িটি দখল করা হয়েছে—তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা দরকার।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী গতকালের একটি রাজনৈতিক কর্মসূচির তীব্র সমালোচনা করে আরও লেখেন, গতকাল আয়োজিত লংমার্চের পিকনিক থেকে কেন আওয়ামী লীগের বিরুদ্ধে বা গণহত্যার বিচারের দাবিতে কোনো বক্তব্য দেওয়া হয়নি—তা দেশের মানুষের বোঝা উচিত। মূলত শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করাই ছিল এই লংমার্চের আসল উদ্দেশ্য। আর সেই লক্ষ্যেই উসকানিমূলক স্লোগান ও বহরে লাঠিসোঁটা নেওয়া হয়েছিল। তবে বিএনপি কিংবা তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের পাতানো সেই ফাঁদে পা দেয়নি।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক বা দলীয়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করে কি না, সেদিকে নজর রাখার কথা জানিয়ে বক্তব্য শেষ করেন রাশেদ খাঁন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন