সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জামায়াতকে ইসলামী দল বলা যায় না: চরমোনাই পীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আর ‘ইসলামী দল’ হিসেবে বিবেচনা করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আর ‘ইসলামী দল’ হিসেবে বিবেচনা করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদ্রাসায় আয়োজিত কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর দাবি করেন, জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ কথাটি সরিয়ে ফেলেছে। এতে সেখান থেকে ইসলামের মূল ভিত্তিই উঠে গেছে। ফলে তাদেরকে আর ইসলামী দল বলা চলে না।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সূত্র ধরে তিনি আরও বলেন, গত নির্বাচনে জামায়াত তাদের ইশতেহারে ইসলামী নীতিতে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেয়নি। এমনকি তাদের আমিরও স্পষ্ট করেছিলেন যে তারা শরিয়া আইন নয়, বরং প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। এসব কারণেই জামায়াতের ইসলামী পরিচয় আর বহাল থাকে না বলে তিনি মত দেন।

জামায়াতের পূর্ববর্তী আন্দোলনের সমালোচনা করে চরমোনাই পীর প্রশ্ন তোলেন, বিদ্যুৎ সংকটসহ নানা দাবিতে জামায়াত লংমার্চ করেছিল। অথচ লংমার্চ শেষে তাদের আমির সংসদে বললেন— বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে আন্দোলনের নামে জনগণকে হয়রান করা কেন? এটি একটি সুস্পষ্ট দ্বিমুখী আচরণ।

একই সংবাদ সম্মেলনে তিনি ক্ষমতাসীন বিএনপিকে চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে কথা দিয়েছিল শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু তারা কথা রাখেনি; সংসদে ইতিমধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন করেছে। অবিলম্বে সরকার এই অবস্থান থেকে সরে না আসলে কঠোর রাজপথের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন