সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আদাবরে খাল থেকে বস্তাবন্দি নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর আদাবর থেকে এক অজ্ঞাতনামা নারীর দেহাংশের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বর এলাকার হাক্কার মোড় সংলগ্ন খাল থেকে

রাজধানীর আদাবর থেকে এক অজ্ঞাতনামা নারীর দেহাংশের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বর এলাকার হাক্কার মোড় সংলগ্ন খাল থেকে মরদেহের খণ্ডিত মাথা, দুটি হাত ও বিচ্ছিন্ন ধড় উদ্ধার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খালের পানিতে ভাসমান বস্তা ও কালো ব্যাগের ভেতর থেকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খণ্ডিত দেহাংশগুলো উদ্ধার করা হয়।

নিহত নারীর পরনে মেরুন রঙের জামা এবং জলপাই রঙের পায়জামা ছিল। ঘাতকেরা হত্যাকাণ্ডের পর দেহ থেকে জামার হাতা ও মাথাসহ দুটি হাত বিচ্ছিন্ন করে একটি ব্যাগে ভরে খালে ফেলে রেখে যায়। তবে মরদেহের নিম্নাংশ বা দুই পা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় বা হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছেন ওসি জাহিদুল ইসলাম।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন