সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সঠিক পদ্ধতি ও সময়েই দেশে ফিরবেন: শেখ হাসিনা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক লাইভ অডিও সাক্ষাৎকারে তিনি

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক লাইভ অডিও সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নয়াদিল্লি থেকে সম্প্রচারিত এই সাক্ষাৎকারটি ছিল এনডিটিভির সঙ্গে তাঁর প্রথম অডিও কথোপকথন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, একজন নাগরিক ও সাবেক রাষ্ট্রনেতা হিসেবে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে দেশে ফেরার অধিকার তাঁর রয়েছে। প্রত্যাবর্তন অনিবার্য উল্লেখ করে তিনি জানান, জাতীয় স্বার্থ রক্ষা করে সঠিক পদ্ধতি ও সময়েই তিনি ফিরবেন।

২০২৫ সালের নভেম্বরে ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ড এবং বিএনপি-নেতৃত্বাধীন তারেক রহমান সরকারের অধীনে গ্রেপ্তারের ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই সাজার বিরুদ্ধে ও রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে তিনি প্রয়োজনে কারাবরণেও প্রস্তুত আছেন। তবে বিচারিক প্রক্রিয়া চলাকালে পূর্ণাঙ্গ আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তিনি।

রাজনৈতিক দমন-পীড়নের মুখে থাকা আওয়ামী লীগের পুনর্গঠন ও সমর্থকদের সাথে পুনরায় সংযোগ স্থাপনে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

পাশাপাশি, বাংলাদেশে জঙ্গিবাদ ও চরমপন্থার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষায় চরমপন্থা মোকাবিলা, আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও উন্নত সুশাসনের ওপর জোর দেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন