সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বিএনপি রাজপথে নয়, রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে এর অর্থ এই নয়

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বিএনপি রাজপথে নয়, রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে এর অর্থ এই নয় যে বিএনপি তাদের সঙ্গে সহিংসতা বা মারামারিতে জড়াবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “চব্বিশের ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব ও গণজোয়ারের মধ্য দিয়ে আমরা দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। হয়তো কেউ কেউ বলবেন তিনি স্বেচ্ছায় দেশ ছেড়েছেন, কিন্তু তিনি এতদিন স্বেচ্ছায় যাননি; জনগণের তীব্র আন্দোলনের মুখেই তাঁকে পালাতে হয়েছে।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পালিয়ে গেলেও তাদের চরিত্র বহনকারী অপশক্তি এখনো সমাজে সক্রিয় রয়েছে। তারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। দেশের বিভিন্ন স্থানে শেষরাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জনসাধারণকে আশ্বস্ত করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, “জাতীয়তাবাদী দল সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে। দেশের গণতন্ত্রের অগ্রযাত্রা কোনো অবস্থাতেই ব্যাহত হতে দেওয়া হবে না।” আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা গোপনে অপকর্ম ও নাশকতার পাঁয়তারা করছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন