জাসদ কার্যালয়ে জাসদের সভায় ডিইউজে নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে আয়োজিত জাসদের প্রতিনিধি সভা থেকে তাঁদের পল্টন থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। আটকের পর আবু জাফর সূর্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা অবস্থায় একটি ছবি […]
ঢাকার গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক বহু

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দলীয় কার্যালয় ভেতরে বৈঠকরত প্রায় ৩০-৪০ জন নেতাকর্মীকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে এ অভিযান শুরু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে দায়িত্বরত এসআই নাজমুল হোসেন জানান, বেলা ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ভবনটির তিনতলায় […]
বরিশালে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ

বরিশালে ঝটিকা মিছিল শেষে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাছাকাছি সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় বিভাগীয় সদর দপ্তর সংলগ্ন পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক […]
ফেসবুকে ট্রলের শিকার সেই শিক্ষক বিউটি রাণী পাল সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ফেসবুকে নীল শাড়ি পরে গানসহ ভিডিও পোস্ট করে ট্রলের শিকার হওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ নির্বাচিত হয়েছেন। গত সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে জেলা পর্যায়ে নির্বাচিত চারজন শ্রেষ্ঠ শিক্ষকের তালিকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে […]
লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণ

দেশব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস-মিনিবাসের পর এবার নৌপথে লঞ্চের ভাড়াও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চের ভাড়া ৭.৫৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য নিশ্চিত করেন। পুনর্নির্ধারিত ভাড়ার হিসাব অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়ানো হয়েছে। ১০০ […]
গফরগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আসামিদের বাড়িতে ভাঙচুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে চর কালিবাড়ি এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল গৃহবধূর ছেলেকে জিম্মি করে তাঁকে […]
সঠিক পদ্ধতি ও সময়েই দেশে ফিরবেন: শেখ হাসিনা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক লাইভ অডিও সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নয়াদিল্লি থেকে সম্প্রচারিত এই সাক্ষাৎকারটি ছিল এনডিটিভির সঙ্গে তাঁর প্রথম অডিও কথোপকথন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, একজন নাগরিক ও সাবেক রাষ্ট্রনেতা হিসেবে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে দেশে ফেরার […]
‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের নীতিগত অনুমোদন দিলো সরকার

সাইবার অপরাধ তদন্ত এবং ডিজিটাল ফরেনসিক কার্যক্রমকে স্থায়ী ও সমন্বিত কাঠামোর আওতায় আনতে বাংলাদেশ পুলিশের অধীনে স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল ও লজিস্টিকস ব্যবহার করেই এই বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা […]
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা বাসদের, বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

জ্বালানি তেলের চরম মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার গত ৫ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, যা সরকারের স্পষ্ট […]
সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টার সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ […]