হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: এনবিআরকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ গ্রামীণ কল্যাণকে

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে আগামী তিন অর্থ বছরের মধ্যে পর্যায়ক্রমে এই করের অর্থ পরিশোধের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের […]
সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজায় আসা মানুষদের উপর হামলা চালিয়েছে বিএনপি!

সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহের শ্রদ্ধা নিবেদন ও জানাজাকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডিতে ক্ষোভ, উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষ ও তাঁর শুভানুধ্যায়ীদের ওপর স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১১ অক্টোবর) বিকেলে ধানমন্ডির তাকওয়া মসজিদ ও […]
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের পরলোকগমন, দাফন সম্পন্ন

দক্ষিণ এশিয়ার বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠান শেষে বেদগ্রাম পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাজনৈতিক জীবনে […]
দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত রেকর্ড ২,১৯৩ জন

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর তাণ্ডব। মশাবাহিত এ রোগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে ৩০৩ জনে পৌঁছেছে। একই সময়ে এক দিনে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যাও লাখের ঘরের দোরগোড়ায় (৯৯,২৭৫ জন) গিয়ে ঠেকেছে। […]
সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোল দিয়ে দেশে পৌঁছাল, দাফন রাউজানে

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১১ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশনের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে বেনাপোল […]
চট্টগ্রাম বন্দর ইজারা ও অসম চুক্তি বাতিলের দাবিতে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট’–এর বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং ঢাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার বিচারের দাবিতে যশোরে উত্তাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট, যশোর’-এর উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশ থেকে কড়া […]
রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে চুনকালি, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিবসহ কয়েকজন আটক

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতির মধ্যেই রাজধানীর সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে চুনকালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বিকৃত করার […]
ভারতে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মাহফুজুল হায়দার রোটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর মামা তৌহিদুল ইসলাম চৌধুরী সুমন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ […]
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটার মাটি বাণিজ্য নিয়ন্ত্রণে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটায় মাটি সরবরাহ ও চাঁদাবাজির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক তরুণ গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বক্তাবলী এলাকায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ এবং আওয়ামী লীগ থেকে বিএনপি […]
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব উন্নয়ন অধিদফতরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব […]