মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি শিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের […]

গ্রীষ্মকালীন সেনা মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সশরীরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। […]

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আবুল কাসেম ফজলুল হক

প্রখ্যাত লেখক, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হককে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে গতকাল রবিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে […]

সংসদ ভবনে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের অনুমতি স্বাধীনতার পরিপন্থী: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের তীব্র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে দলটির শীর্ষ নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকার মার্কিন তোষণ নীতি অনুসরণ করছে এবং দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে। সমাবেশ থেকে এই ঘটনার […]

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: ব্যারিস্টার রুমিন ফারহানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই, অথচ […]

আগামী অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আগামী অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশের স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে দেশের সব ধরনের স্থানীয় নির্বাচন পুরোপুরি শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে কমিশন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-কে দেওয়া […]

বন্দরে হোসিয়ারি শ্রমিক হত্যা মামলায় এনসিপি নেতাসহ গ্রেফতার দুই

নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সাবেক নেতাও রয়েছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক। এর আগে গত শুক্রবার (৩ জুলাই) […]

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাথে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রবিবার (৫ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের […]

বরিশালে আবাসন এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু ও সহযোগী গ্রেফতার

বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে কক্ষে ঢুকে মারধর এবং অণ্ডকোষ চেপে ধরে জোরপূর্বক কোটি টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনার মূলহোতা মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে এই ঘটনায় জড়িত তার অন্যতম সহযোগী আবুল কালামকেও গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) বেলা ২টার দিকে বরিশাল […]

মহেশপুরে হিন্দু পরিবারের ‘নীরব দেশত্যাগ’, সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন আরও অনেকে

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কয়েকটি সচ্ছল হিন্দু পরিবার নীরবে নিজেদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করে ভারতে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া আরও বেশ কয়েকটি পরিবার গোপনে নিজেদের সম্পত্তি বিক্রির চেষ্টা করছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ‘জননী ইলেকট্রনিক্স’-এর মালিক কালিপদ সহ বেশ কয়েকজন ব্যবসায়ী সম্প্রতি নীরবে […]