তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুননাহার নিম্মি

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুননাহার নিম্মি। নেপালের স্থানীয় সময় বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)। এর মাধ্যমে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন-এর পর দীর্ঘ ১৪ বছর পর আরেক বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন। […]
নির্ধারিত ভাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় সীমাবদ্ধতা রয়েছে। তবে […]
বিএনপি সরকারের ১০০ দিনে ২০০ উদ্যোগ ও প্রকল্পের কাজ শুরু

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারের দাবি, এসব উদ্যোগের মাধ্যমে জনজীবন ও সমাজে ইতোমধ্যে দৃশ্যমান প্রভাব পড়তে শুরু করেছে এবং জাতির সামনে নতুন আশাবাদ ও ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছেছে। বুধবার (২৭ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ই-বুকে সরকারের এই […]
মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল-এ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজের ঘটনায় ছয় নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে […]
অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে একটি ‘কিচেন কেবিনেট’ কাজ করতো—সাবেক কয়েকজন উপদেষ্টার এমন দাবির মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, আলোচিত ওই ‘কিচেন কেবিনেট’-এর সদস্য তিনি ছিলেন না। বুধবার (২৬ মে) বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি […]
সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং খুব শিগগিরই দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। বুধবার(২৬ মে) দুপুরে পুলিশ সদর দফতরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। […]
বহুমাত্রিক চ্যালেঞ্জে তারেক রহমান সরকারের ১০০ দিন

সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময়ে নির্বাচনি ইশতেহারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হামে শিশুমৃত্যু, ব্যাংকিং খাতের অস্থিরতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে প্রশাসনকে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, স্বল্প সময়ের মধ্যেই জনকল্যাণমুখী […]
৩০ ফুট উঁচু খেজুর গাছ থেকে বিড়াল উদ্ধার করে ফায়ার সার্ভিস

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের জামতলা এলাকায় ৩০ ফুট উঁচু একটি খেজুর গাছের মাথায় আটকে পড়া একটি বিড়ালকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার সকালে দীর্ঘ চার ঘণ্টার উৎকণ্ঠার অবসান ঘটিয়ে এই ব্যতিক্রমী ও মানবিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল থেকে বিড়ালটি কোনোভাবে খেজুর গাছের চূড়ায় […]
শংকরপুরে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক

যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহমেদকে অস্ত্র, গুলি ও চাকুসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যার পর শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন […]
তানোরে খাড়ির মাটি যাচ্ছে ড্রাম ট্রাকে, ৫ কোটি ৭০ লাখের প্রকল্পে ‘সাগর চুরি’!

রাজশাহীর তানোরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসকেএস ফাউন্ডেশন’ কর্তৃক সরকারি খাল (খাড়ি) পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, খালের উন্নয়ন কাজের নামে এখানে ‘পুকুর চুরি’ নয়, যেন ‘সাগর চুরি’ শুরু হয়েছে। অনিয়মের এই চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে। সম্প্রতি তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের […]