বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়াণ

এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী আয়েশা সুলতানা, সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলসহ তিন ছেলে ও এক মেয়ে রেখে […]

বাংলাদেশ ও পাকিস্তান জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মতবিনিময় সভা

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১২ মে) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীল ডা. সীমা মালিক। মতবিনিময় সভায় দুই দেশের নারী আন্দোলনের গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা ডা. সীমা মালিককে স্বাগত […]

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদেরও সমাজের মূলধারায় আনতে হবে: প্রধানমন্ত্রী

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের যথাযথ পরিচর্যার মাধ্যমে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের যথাযথ পরিচর্যা করতে হবে। প্রতিটি নাগরিকের […]

৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা। বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া […]

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর একটি ফ্লাইওভারের রেলিং থেকে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাওছার আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে কাওছারের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধছে। […]

হাসিনার আমলে অগ্রগতি, ইউনূস আমলের ঘাটতিতেই প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাবের বড় কারণ হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে টিকার ঘাটতি এবং নিয়মিত টিকাদানের দুর্বলতাকে অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকাদানে বাংলাদেশের দীর্ঘদিনের অর্জন ভঙ্গুর হয়ে পড়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। গত ২৩ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, ২০২৬ […]

সীমান্ত রক্ষায় ব্যর্থদের হাতে দেশ নিরাপদ নয়: কসবায় নাসীরুদ্দীন পাটওয়ারী

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১২ মে) নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি সরকারের সীমান্ত নীতির কঠোর সমালোচনা করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্তের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে লাল চুড়ি পরিয়ে রাখা দরকার। সীমান্ত হত্যা নিয়ে […]

সীমান্তে পুশ-ইন রোধে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের সভা শেষে তিনি জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের ‘পুশ-ইন’ বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, সীমান্তে কাঁটাতারের বেড়া […]

ওআইসি দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

সচিবালয়ে আজ মঙ্গলবার (১২ মে) এক সৌজন্য সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ। নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ওআইসি সদস্য দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। বৈঠকে ওআইসিভুক্ত দেশসমূহ বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ওষুধ শিল্পসহ বিভিন্ন […]

বগুড়ার গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান সিটন ঢাকায় গ্রেফতার

বগুড়া জেলা আওয়ামী লীগের পরিচিত মুখ এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসায় গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। পুলিশ জানায়, গত ৫ আগস্ট […]