বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার। গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনও ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না। শনিবার (৯ মে) দুপুরে গুলশানে রাজধানীর একটি হোটেল ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা […]

বিএনপির তিন সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় তারেক রহমান

রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির তিনটি সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা এবং মহানগর পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) দুপুর ১২টায় তিনি সেখানে পৌঁছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম বড় কোনও সাংগঠনিক বৈঠক। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দলীয় […]

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, শনিবার (৯ মে) সকাল ৭টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার […]

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

কাপাসিয়া উপজেলার রাউৎকোনা পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) ভোরে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন, গৃহবধূ শারমিন (৩২), তার ভাই রসুল (২২) এবং শারমিনের তিন মেয়ে মিম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২)। ঘটনার পর থেকে পরিবারের কর্তা ফোরকান […]

যশোরে ছেলে ওয়াকিমুলের গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের বানানো ‘স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল। এ সময় তার বানানো ছোট ওই বাহন দেখেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীকে নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান ওয়াকিমুল। ব্যাটারিচালিত বিশেষ এই যানের নাম দেওয়া হয়েছে ‘এ টু […]

যশোর ইন্সটিটিউটের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান যশোর ইন্সটিটিউট-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শনিবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম সভায় ২০২৬-২০২৯ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভায় পদাধিকার বলে সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, […]

সংসদে সুস্থ ধারার রাজনীতির সুবাস ছড়াতে চাই: নুসরাত তাবাসসুম

নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে ২০২৪ সালের জুলাই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেন, ৬ প্রধান সমন্বয়কের মধ্যে একজন তিনি। ওই বছরের ২৮ জুলাই পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে। মূলত সেই ধারাবাহিকতা থেকেই জাতীয় রাজনীতিতে তার […]

রবীন্দ্রনাথের সাহিত্য দিয়ে জীবন সাজাতে হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি। তার কবিতা ও সাহিত্য দিয়ে জীবন সাজাতে হবে। নাটক, গানসহ সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবাধ বিচরণ ছিল। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্য দিয়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তিনি।’ শুক্রবার বেলা ১১টায় নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে আলোচনা সভায় প্রধান অতিথির […]

সাংবাদিক নিপিড়নে বাংলাদেশ বিশ্বের ১৪ তম দেশ

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা ও দীর্ঘমেয়াদী কারাবাস গণমাধ্যমের স্বাধীনতার ওপর এক কালো ছায়া ফেলেছে। একদিকে যেমন একাত্তর টিভির মোজাম্মেল হক বাবুর জামিন আবেদন খারিজ হয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাংবাদিক কারাবন্দিতে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল […]

তাহসিন আফরোজ ইমির কারান্তরালের দহনগাথা

আমার জেলখানার রুট দিয়েই দাদার লাশ গেল দাফনের উদ্দেশ্যে। আমি জেল সুপারের পা ধরতে বাকি রেখেছিলাম যেন শেষবারের মতো দাদাকে একটু দেখতে দেওয়া হয়। উত্তরে বলা হলো ভাসুরের লাশ দেখা তো ভালো না! ক্ষোভে-ঘৃণায় আমার দম আটকে আসছিল। আমি তো ভাসুর নয়, আমার নিজের ভাইকে হারিয়েছিলাম। এভাবেই নিজের কারান্তরালের দুঃসহ যন্ত্রণার কথা বর্ণনা করেছেন তাহসিন […]