পাকিস্তানের পিটিআইয়ের শীর্ষ নেতারা গ্রেপ্তার: খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পর দেশটির রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে প্রাদেশিক সরকারের সাবেক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি, জাতীয় পরিষদের সদস্য জুনাইদ আকবর এবং স্পিকার বাবর সলিম সোয়াতিসহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কয়েকজন শীর্ষপর্যায়ের রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী […]
মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সদ্য গঠিত নতুন সরকার একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। সব সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার পর এবার রাজ্যের প্রতিটি অনুমোদিত মাদ্রাসাতেও এই নিয়ম সম্প্রসারিত করলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সব মাদ্রাসার দৈনিক কার্যসূচিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে […]
দুই বছরেও মায়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিচার হয়নি

সহিংসতা থেকে বেঁচে যাওয়ার পরে এখনও নিজ বাড়িতে ফিরতে পারছেন না মায়ানমারের অনেক মানুষ। দেশটির রাখাইন রাজ্যে আরাকান আর্মি শত শত রোহিঙ্গা মুসলিমকে হত্যা ও আহত করেছে, তাদের গ্রাম পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার দুই বছর কেটে গেছে। তারপরেও বেঁচে যাওয়া ব্যক্তিরা বাড়ি নিজ ফিরতে পারছেন না। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। […]
ডোনাল্ড লুর‘সাইফার’ বার্তায় পড়েছিল পাকিস্তানে ইমরান খানের সরকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতি এবং দেশটির রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের পেছনে অনুঘটক হিসেবে কাজ করা সেই বহুল আলোচিত ও গোপন কূটনৈতিক তারবার্তা বা ‘সাইফার’ (Cipher)-এর পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ পেয়েছে। ২০২২ সালের ৭ মার্চ ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মজিদ খান এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-এর মধ্যকার একটি অত্যন্ত গোপনীয় মধ্যাহ্নভোজ বৈঠকের বিবরণী […]
বাংলাদেশি মুসলমানদের মন্তব্যে পশ্চিমবঙ্গের মুসলমানরা বিপদে পড়ে:তৃণমূল বিধায়ক মতিন মুহাম্মদ

পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা “বিপজ্জনক” বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক আব্দুল মতিন মুহাম্মদ। তার এই মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক। তারা এমন কিছু করে, যার খেসারত এ রাজ্যের বাঙালি মুসলমানদের দিতে হয়।” […]
কোর্টে মমতা বের হতেই চোর স্লোগান

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে আইনি লড়াইয়ে এবার সরাসরি আদালতের কাঠগড়ায় দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার মামলার শুনানিতে আইনজীবী হিসেবে সওয়াল করেন তিনবারের এই সাবেক মুখ্যমন্ত্রী। তবে শুনানি শেষে আদালত চত্বর ছাড়ার সময় উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েন তিনি। তাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি হেনস্তা করা […]
সেই জ্যোতিষীর নিয়োগ বাতিল করলেন বিজয়

তামিলনাড়ু রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়ে নিজের ব্যক্তিগত জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেট্রিভেলকে স্পেশাল ডিউটি অফিসার (ওএসডি) পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। তার দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)-এর জোটসঙ্গী এবং বিরোধী দলগুলোর ব্যাপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ওএসডি হিসেবে ভেট্রিভেলের নিয়োগের মাত্র একদিন পরই তা বাতিল […]
ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়

ভোটের সময় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ও প্ররোচনা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘বাংলা পক্ষ’-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। মঙ্গলবার (১২ মে) কলকাতার দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে লালবাজারের সাইবার ক্রাইম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচনের বিভিন্ন দফায় ইভিএম-এর […]
রাজ্যবাসীর সমর্থন পেলেও ছেলের সমর্থন হারালে মুখ্যমন্ত্রী বিজয়

রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার প্রথম দিন বিজয়ের। এর মাঝেই নতুন বিপত্তি। অভিনেতার ছেলে জেসন বাবার বিরুদ্ধে নিলেন এক পদক্ষেপ। নিজের নামের পাশ থেকে বিজয় নামটি সরিয়েছেন তার ছেলে। এতদিন থালাপতির পুত্র নিজেকে ‘জেসন সঞ্জয় ভি’ নামে পরিচয় দিতেন। কিন্তু রোবারের পর জেসন নামের পাশ থেকে বাবার […]
কাঠমান্ডু-দিল্লি সম্পর্কে টানাপড়েন: লিপুলেখ ইস্যু ও নেপালি প্রধানমন্ত্রীর ‘কঠোর’ প্রটোকল নীতি

ভারত ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন করে অস্থিরতার ছায়া নেমে এসেছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-এর সঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির পূর্বনির্ধারিত বৈঠক বাতিল হওয়া এবং লিপুলেখ সীমান্ত নিয়ে নেপালের কঠোর অবস্থানের ফলে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। সোমবার (১১ মে) ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাঠমান্ডু […]