সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য; আয়াস ও রিমি কারাগারে

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ড শেষে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৭) ও মার্জিয়া খন্দকার রিমিকে (২৬) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসানের আদালত এ আদেশ দেন। […]

সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিন, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে তাঁর এই জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতের কার্যক্রম শেষ করে বের হয়ে গাড়িতে ওঠার সময় সেলিনা […]

জেলে থেকেও কুড়িগ্রাম আইনজীবী সহকারী নির্বাচনে বাতেনের প্যানেলের নিরঙ্কুশ জয়

কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (মুহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে ভোটের মাত্র এক দিন আগে পুলিশি গ্রেপ্তারের শিকার হয়েও সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুল বাতেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাঁর সমর্থিত প্যানেল মোট ১৪টি পদের মধ্যে ৮টিতে জয়লাভ করে পূর্ণাঙ্গ প্রভাব বিস্তার করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) কুড়িগ্রাম জেলা জজ […]

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলা: হাইকোর্টে প্রধান আসামির জামিন

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে পাথর দিয়ে থেঁতলে হত্যার মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষ এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল নিশ্চিত করেছেন যে, হাইকোর্টের […]

ঢাকার আদালতে ঢাকা ঘুরে পড়লেন মডেল মিষ্টি সুবাস

জুলাই আন্দোলনের সময় ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে অংশ নিতে এসে আদালত চত্বরে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়ার পর দায়িত্বরত নারী পুলিশ সদস্যরা তাকে […]

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন বছরের মধ্যে এই বকেয়া অর্থ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মামলার […]

চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর পিএস আরমানের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরমান উদ্দিনসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন লোহাগাড়ার আমিরাবাদ এলাকার প্রবাসী […]

ধানমন্ডি ৩২-এ হামলা ও ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী […]

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় শিল্পী ডন গ্রেপ্তার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। এর আগে রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পলাতক থাকা ডনকে আটক করে। […]

ঘুষ দাবির অভিযোগে বিএনপি সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য করার বিনিময়ে ৩ কোটি টাকা দাবি করার অভিযোগ তোলায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী সাত দিনের মধ্যে এই অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করার […]