সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘লজ্জা নারীর ভূষণ’ প্রবাদের সমালোচনা করে পরিবর্তনের দাবি অভিনেত্রী চমকের

‘লজ্জা নারীর ভূষণ’—বহুল প্রচলিত এই প্রবাদটির তীব্র সমালোচনা করে এটি পরিবর্তনের দাবি জানিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গত শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও অসম দায়িত্ব বণ্টন নিয়ে কথা বলেন তিনি। ভিডিও বার্তায় চমক প্রশ্ন তোলেন, সমাজে ‘লজ্জা’ শব্দটির ব্যবহার কীভাবে করা হয়। […]