আক্কেলপুরে আ.লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আওয়ামী লীগ নেতার দোতলা পাকা বাড়ি দখলের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) আক্কেলপুর উপজেলা বিএনপি এই সাংগঠনিক ব্যবস্থার কথা নিশ্চিত করে। বহিষ্কৃত মিজানুর রহমানের বিরুদ্ধে রায়কালী গ্রামের বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের […]