ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন কাঠের তৈরি ‘টুপটুপ রিসোর্টে’ শনিবার (১৭ অক্টোবর) সকালে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও অন্তত সাতজনকে কক্সবাজার সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে আশিকুল ইসলাম নামের এক পর্যটকের স্ত্রী, শ্যালিকাসহ একই পরিবারের ছয়জন সদস্য রয়েছেন। ফায়ার সার্ভিস […]