আকাশচুম্বী ব্যয় ও সীমিত আয়ের যাঁতাকল: ঋণের ফাঁদে পিষ্ট দেশের নিম্ন ও মধ্যবিত্ত

জীবনযাত্রার ‘বিরতিহীন’ ব্যয় বৃদ্ধি, সীমিত আয় এবং সঞ্চয়ের অভাব এই তিনের যাঁতাকলে পড়ে দেশের নিম্ন ও মধ্যবিত্তের একটি বিশাল অংশ ক্রমেই ভয়াবহ ঋণের ফাঁদে আটকে পড়ছে। পরিবারের কোনো সদস্যের আকস্মিক অসুস্থতা, সন্তানের পড়াশোনা কিংবা সামাজিক মর্যাদা রক্ষার্থে বিয়ের মতো জরুরি খরচ মেটাতে গিয়ে সম্পদ হারাচ্ছেন অনেকেই। অতিরিক্ত খরচের চাপ সামলাতে কেউ শেষ সম্বল জমি বিক্রি […]