‘ফাঁসি দিলেও সাদরে গ্রহণ করব’: লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পর মামলাটিকে ‘সম্পূর্ণ অচল ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। তিনি আরো বলেছেন, এই মামলায় লতিফ সিদ্দিকীকে যদি অন্যায়ভাবে ফাঁসিও দেওয়া হয়, তবে তারা তা সাদরে গ্রহণ করবেন। […]