বিএনপি নেতার ভাগ্নের নেতৃত্বে কিশোর গ্যাং: চাঁদাবাজির পরে আটক ৪

টাঙ্গাইলের নাগরপুরে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ‘কিশোর গ্যাং’-এর প্রধান হিসেবে পরিচিত এনাম জাবির ওমিও (২১)সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এনাম নাগরপুর থানা বিএনপির কার্যকরী সদস্য রুহুল আমিনের ভাগ্নে। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজন […]