সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ঝিনাইদহ কেসি কলেজে ছাত্রদল-শিবির উত্তেজনা, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজের সব ধরনের শিক্ষা কার্যক্রম ও পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে বুধবার একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। […]

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা

ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ শুরু হলে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। বর্তমানে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায় […]