সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ঢাবিতে ছাত্রশিবিরের অনুষ্ঠানে জামায়াত এমপির মোবাইল চুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রশিবিরের একটি কর্মসূচিতে অংশ নিয়ে মোবাইল ফোন খুইয়েছেন ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি উজ্জীবিত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই প্রদর্শনী’ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার আরমান […]

‘বাবা বেঁচে আছেন, সংসদে ভুল বলেছি’ সমালোচনার মুখে জামায়াত এমপি

নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার’ সন্তান দাবি করে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে এখন ‘স্লিপ অব টাং’ বা মুখের ভুল বলছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। বুধবার দুপুরে এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, আবেগ বা অসাবধানতাবশত তিনি এই ভুল তথ্য দিয়েছেন এবং তার বাবা এখনো জীবিত ও সুস্থ আছেন। গতকাল মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যে নীলফামারী-৪ আসনের এই […]

সংসদে জামায়াত এমপির উপমায় ‘অশ্লীলতা’: বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের ব্যবহৃত উপমা ও বক্তব্যের কিছু অংশকে ‘অরুচিকর ও অশ্লীল’ হিসেবে আখ্যায়িত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ওই আপত্তিকর শব্দগুলো সংসদের মূল কার্যবিবরণী থেকে অবিলম্বে এক্সপাঞ্জ (বাতিল) করার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনার সময় […]