সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ইয়াবা সেবনের অভিযোগে যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও; মহাসড়ক অবরোধ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে ও তাঁর পরিবারের ওপর দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যশোর শহরের নীলগঞ্জ এলাকায়। মঙ্গলবার সকালে জামায়াত নেতার মেয়ের অব্যাহত অন্যায়-অত্যাচারে অতিষ্ঠ হয়ে শত শত এলাকাবাসী একজোট হয়ে এমপির বাসভবন ঘেরাও ও অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা বিচার দাবিতে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ […]

ছাত্রদল আহ্বায়কের সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়ে: অতিথি হলেন জামায়াত এমপি

ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর শিবিরকর্মী শামীম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামির মেয়ের বিয়ের দাওয়াতে সশরীরে হাজির হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য (এমপি) আবু তালিব। শুধু তাই নয়, ওই বিয়ের অনুষ্ঠানে জামায়াতের এই সংসদ সদস্যকে নিজ হাতে খাবার বেড়ে খাইয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও মামলার আসামি মহিদুল ইসলাম মন্টু। বৃহস্পতিবার […]

গুলি করে টাকা ছিনতাই ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

রাজধানীর কদমতলী থানা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ১৯ লাখ টাকা ডাকাতি এবং কয়েকজনকে কুপিয়ে আহতের অভিযোগের মামলায় ‎ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বির মিয়ার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। ‎‎ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রবু মিয়া […]