ধানমন্ডি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল, আটক ৩

রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক কর্মী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল করেছে। মিছিল থেকে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকার ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে ‘মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ’-এর ব্যানারে মিছিলটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি বাটা শোরুমের সামনে […]
বরিশালে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ

বরিশালে ঝটিকা মিছিল শেষে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাছাকাছি সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় বিভাগীয় সদর দপ্তর সংলগ্ন পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক […]
ঢাকা-শরীয়তপুর মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা এক ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ঘটনার ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘১৫ আগস্ট উপলক্ষে শোক […]
আবারও গাজীপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

গাজীপুর মহানগরের ন্যাশনাল পার্ক এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এই মিছিলের ভিডিওটি পরদিন (২৬ জুলাই) ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতিকে দেখা গেলেও স্থানীয় সূত্রগুলোর দাবি, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। মিছিলের নেপথ্যে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকারের নেতৃত্ব ছিল বলে […]