চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর একটি ফ্লাইওভারের রেলিং থেকে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাওছার আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে কাওছারের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধছে। […]