‘ডিপ স্টেট’: পর্দার আড়ালের অদৃশ্য ক্ষমতার খেলায় বাংলাদেশ

দেশ-বিদেশের রাজনীতিতে বহুল আলোচিত ও রহস্যঘেরা একটি শব্দ ‘ডিপ স্টেট’ বা গুপ্ত শক্তি। দৃশ্যমান সরকারের আড়ালে থেকে রাষ্ট্রের নীতি, ক্ষমতা ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণকারী অদৃশ্য প্রভাববলয়কেই সাধারণত ‘ডিপ স্টেট’ বলা হয়। পৃথিবীর পরাশক্তি কিংবা ক্ষমতাধর দেশগুলোতে সামরিক-বেসামরিক আমলা, গোয়েন্দা সংস্থা, করপোরেট গোষ্ঠী ও প্রভাবশালী ব্যবসায়ীরা অনেক সময় রাষ্ট্রের আনুষ্ঠানিক কাঠামোর বাইরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। […]