দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত রেকর্ড ২,১৯৩ জন

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর তাণ্ডব। মশাবাহিত এ রোগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে ৩০৩ জনে পৌঁছেছে। একই সময়ে এক দিনে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যাও লাখের ঘরের দোরগোড়ায় (৯৯,২৭৫ জন) গিয়ে ঠেকেছে। […]