তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের ঐতিহাসিক উত্থান

রুপালি পর্দার পর এবার রাজনীতির ময়দানেও ‘থালাপতি’ ম্যাজিক। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বড় ধরনের চমক দিয়েছে জনপ্রিয় অভিনেতা বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেত্রি কাজাগাম (TVK)। সর্বশেষ খবর অনুযায়ী, বিজয় এবং তাঁর দল ১০৮টি আসনে এগিয়ে রয়েছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন অভাবনীয় সাফল্য ভারতীয় রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। […]