যশোর-খুলনা মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেলপাম্প এলাকায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার কোতোয়ালি মডেল থানাধীন চাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির ভারী যান নিয়ন্ত্রণ […]