নঈম নিজামের পোস্টে উঠে এলো নব্বইয়ের রাজনৈতিক সহনশীলতার এক ঘটনা

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নব্বই-পরবর্তী বাংলাদেশের সংসদীয় রাজনীতির একটি আলোচিত ঘটনার বর্ণনা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, রাজনৈতিক উত্তেজনা থাকলেও সে সময় সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকট সমাধানের রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল। […]