নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের অবস্থান কর্মসূচি

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষক প্রার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ থানার সামনের সড়কে এসে শেষ হয় এবং তারা সেখানেই অবস্থান কর্মসূচি […]