তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুননাহার নিম্মি

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুননাহার নিম্মি। নেপালের স্থানীয় সময় বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)। এর মাধ্যমে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন-এর পর দীর্ঘ ১৪ বছর পর আরেক বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন। […]