রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী

সামনে রোহিঙ্গা সংকটের সমাধানের পথ খুলবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর বিষয়ে প্রেস ব্রিফিংয়ের সময় এ কথা জানান তিনি। সংবাদ ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান বলেন, ‘রোহিঙ্গা প্রসঙ্গে চীন আমাদের বলেছে যে তারা বাংলাদেশ এবং মায়ানমার দুই পক্ষকে সাহায্য করবে, যাতে দ্রুততার সঙ্গে এই সমস্যাটা […]
পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন তিন আন্তর্জাতিক সংস্থার নবনিযুক্ত প্রতিনিধি

তিন আন্তর্জাতিক সংস্থার নবনিযুক্ত প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। তারা হলেন পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) সচিবালয়ের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জোসেফ আকিনকুগবে অ্যাডেলেগান, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কোকো এইচ উশিয়ামা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) […]
দিল্লিতে জাহেদ উর রহমানকে বাধা দেওয়ার ঘটনা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ড. খলিলুর […]
তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার (৭ জুন) রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার এই সফরে সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর ড. খলিলুর রহমানের এটাই প্রথম বিদেশ সফর। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনসহ বিভিন্ন […]
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বৈশ্বিক কূটনীতিতে এক ঐতিহাসিক গৌরব অর্জন করল বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক জ্যেষ্ঠ আন্তর্জাতিক কূটনীতিক ড. খলিলুর রহমান। এর মাধ্যমে দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের সভাপতির আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ। স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর […]