আজাদ কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহী সবাই নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় সেনাবাহিনীর একটি পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সামরিক বাহিনীর কর্মকর্তা ও ক্রুসহ সমস্ত আরোহী নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এবং স্থানীয় গণমাধ্যম ডন-এর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, রাশিয়ার তৈরি ‘এমআই-১৭’ মডেলের সামরিক পরিবহন হেলিকপ্টারটি […]